অভিজ্ঞতা

আপনার জীবনে ঘটে যাওয়া কোন ঘটনা, কোন মজার অভিজ্ঞতা অন্যদের জানাতে চান ? এখানে লিখুন।

8 responses to this post.

  1. Posted by salahuddin on March 25, 2009 at 10:05 pm

    ছোটবেলার একটা ঘটনা। তখন পথেঘাটে নানারকম খেলা দেখা যেত। তার একটি ছিল সাপের খেলা। নানারকম সাপ দেখিয়ে শেষে তাবিজ বিক্রি করত। কথার যাদুতে মুগ্ধ করে রাখত সবাইকে। একদিন ভিড়ের মধ্যে দাড়িয়ে সেই খেলা দেখছি। সাপুড়ে বলল, আজ একটা দুধরাজ সাপ দেখাব। দুধের মত ধবধবে সাদা রঙ। মুখ দিয়ে ধোয়া বের হয়। আমি সেটা দেখার জন্য দাড়িয়ে অপেক্ষা করতে থাকলাম।
    একসময় খেলা শেষ হল। তাবিজ বিক্রিও শেষ। ভীড় কমতে কমতে শেষ পর্যায়ে। আমার দুধরাজ সাপ তখনো দেখা হয়নি। শেষে আর না পেরে জিজ্ঞেসই করলাম, আপনার দুধরাজ সাপ তো দেখালেন না।
    সে সবকিছু গুটিয়ে নিয়ে একটা সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়ল, এইযে। এইটা দুধরাজ সাপ।

    Reply

  2. Posted by iak on March 27, 2009 at 7:51 pm

    আমি ১১০০ ডলার দামের নাইকন ডি-৯০ ক্যামেরা কেনার পর একটি বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাদের কাষ্টমার সার্ভিস বিভাবে ইমেইল পাঠালাম। আমেরিকানরা অত্যন্ত ভদ্র হন। সুনাম অক্ষুন্ন রাখতে তারা তার উত্তর দিলেন।
    ভদ্রলোক লিখলেন, তাদের ওয়েবসাইট থেকে বাংলাদেশে কোন পরামর্শ দেয়া হয় না।

    Reply

    • Posted by Ratan on March 28, 2009 at 2:02 pm

      JOOMLA ওয়েব সাইটে গিয়ে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে। শেখার জন্য একটি লিংক দেখে শেখানে ক্লিক করলাম। বলা হল বাংলাদেশ থেকে সেটা ব্যবহার করা যাবে না।
      বাংলাদেশী হয়ে আমরা কি অপরাধ করেছি ? দেশের এই পরিচিতির জন্য দায়ী কে ?

      Reply

  3. Posted by kajol on March 29, 2009 at 10:45 am

    অনেকদিন আগের কথা। ট্রেনে যাচ্ছি। একজন হকার বই বিক্রি করছে। এই বইতে আরো পাবেন জাতিয় বই। একটা কথা শূনে খটকা লাগল, জানতে পারবেন কোন দেশের মানুষ প্লেনে করে বাজার করতে যায়।
    মনে মনে একবার ঝালাই করলাম, সেটা কোন দেশ হতে পারে। মাথায় এল না। আবার টাকা দিয়ে বই কেনার ইচ্ছেও হল না। অপেক্ষা করতে শেষে একটা গতি হল। আমার পাশের সিটের যাত্রী একটা বই কিনে পড়তে শুরু করল। সুযোগ পেয়ে আমি দেখে নিলাম সেটা কোন দেশ।
    লেখা আছে, ‘বাংলাদেশের ধনী লোকেরা প্লেনে করে সিঙ্গাপুরে বাজার করতে যায়।’

    Reply

  4. Posted by বকাউল্লা on May 28, 2009 at 10:08 pm

    সিডির দোকানে দাড়িয়ে সফটওয়্যার দেখছিলাম। একজন ক্রেতা এল। ছাত্র সন্দেহ নেই।
    ক্রেতা : বাংলা লিখলে ইংলিস হবে, সফটঅয়্যার আছে ?
    বিক্রেতা : আছে। বাংলা টু ইংলিশ ডিকশনারী।
    ক্রেতা : ডিকশনারী না। বাংলা থিক্যা ইংলিশ।
    বিক্রেতা : বুঝায়া কণ।
    ক্রেতা : এই ধরেন রচনা লিখলাম। বাংলায় লেখার পর কমান্ড দিলে সাথেসাথে ইংলিশ কইরা দিব।
    বিক্রেতা : বিল গেটসরে ফোন করেন। তারকাছে থাকতে পারে।

    Reply

  5. Posted by Sabbir on July 6, 2009 at 12:22 pm

    নীতিবান ছিনতাইকারী দেখার সুযোগ সচরাচর হয় না। একজন নীতিবান ছিনতাইকারীর ঘটনা দেখলাম গতকাল।
    পথের ধারে গাড়ি থামিয়ে কথা বলছিল একজন। ছিনতাইকারী তার হাতে থাবা দিয়ে ফোনটা নিয়ে দৌড় দিল। ফোনের মালিক দৌড়ে ধাওয়া করায় ফোনটা রাস্তায় ফেলে পালাল। ছিনতাইকারী ছেড়ে ফোন কুড়িয়ে নেয়াই পছন্দ করল ফোনের মালিক। কিন্তু-
    দেখা গেল সেটা অন্য ফোন। আসলটা নিয়ে ছিনতাইকারী উধাও।
    সত্যিই নীতিবান। একটা নিয়ে আরেকটা দিয়ে গেছে।

    Reply

  6. পেপল(pay-pal) বাংলাদেশ থেকে ব্যবহার করা যায় না । এটা আমার কাছে অত্যন্ত দু:খজনক একটা ব্যাপার মনে হয় ।

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.