২০১১ সেরা উক্তি

সচেতন ব্যবসায়ী


হোটেলের খাবার দেখে একজন রীতিমত রেগে গেলেন, এই খাবারের নমুনা। সব পচা খাবার। হোটেলের মালিক কোথায় ?
কর্মচারীর উত্তর, উনি পাশের হোটেলে খাইতে গেছেন।

আক্ষেপ

আপনাকে দেখিনি


ট্রাফিক সিগন্যাল না মেনেই চলে যাচ্ছে গাড়ি। ট্রাফিক পুলিশ তাকে থামিয়েছে।
পুলিশ : লাল সিগনাল থাকা অবস্থায় সামনে যাচ্ছেন। সিগনাল দেখেননি ?
ড্রাইভার : সিগনাল দেখেছি, আপনাকে দেখিনি।

বড়

সাধ


অনেকদিন পর দুবন্ধুর দেখা। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করল_
: হা রে, আমরা ছোটবেলায় কত কিছু ভাবতাম, কত সাধ ছিল মনে! তোর কিছু কি পূর্ণ হলো?
: হবে না আবার! তা হয়েছে বৈকি।
: তাই নাকি? একটু খুলে বল তো?
: স্কুলে পড়া পারতাম না বলে ছোটবেলায় স্যার যখন চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান মারতেন, তখন ভাবতাম_ যদি আমার মাথায় চুল না থাকত কত ভালোই না হতো। এখন দেখ, আমার মাথা!

জানালা

প্রাচীন পশু


- আচ্ছা, বল তো, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী?
- স্যার, জেব্রা।
- জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো?
- স্যার, প্রাচীনকালে সবকিছুই সাদা-কালো ছিল। এখন সাদা-কালোর বদলে সব হয়েছে রঙিন। কিন্তু জেব্রা এখনও সেই সাদা-কালোই রয়ে গেছে। তাহলে জেব্রা প্রাচীনকালেরই পশু হওয়ার কথা!

 

Follow

Get every new post delivered to your Inbox.